মাদ্রাসা প্রতিষ্ঠাতা
মরহুম গাজী আব্দুল হামিদ
প্রতিষ্ঠাতা
গাজী আব্দুল হামিদ মডেল (একাডেমী) দাখিল মাদ্রাসা
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সর্ব বৃহৎ উপজেলা - শ্যামনগর কালিগঞ্জ ও আশাশুনির মিলন স্থলে গোয়াল ঘোসিয়া- নদীর তীরে হতদরিদ্র ও সমাজের নিম্ন শ্রেনির ভূমিহীনদের বড় একটা জনগোষ্টি নিয়ে গড়ে উঠে ঘোলা আশ্রায়ন প্রকল্প। যে জন গোষ্ঠির ছেলে মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ও মাদক সেবনে অভ্যস্থ, মারা মারি কাটা কাটিং খুন খারাপি ও জুয়া খেলায় মগ্ন, এক কথায় অসমাজিক কার্যকালাপ ও রাষ্ট্রদ্রোহীতার কর্মে ব্যাস্থ থাকে। তাদেরকে আধুনিক সভ্যতায় গড়ে তোলার জন্য ও শিক্ষার আলোদান করার জন্য নদী ভাঙ্গন এলাকা- শ্যামনগর উপজেলার শেষ প্রান্তে কাশনাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঘোলায় বিশিষ্ট মুক্তিযোদ্ধা- গাজী আব্দুল হামিদ সাহেবের নামে প্রতিষ্ঠিত হয় “গাজী আব্দুল হামিদ মডেল (একাডেমী) দাখিল মাদ্রাসাটি ০১/০১/১৯৯৪ সালে স্থাপিত হয়ে ০১/০১/২০০৫ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধান মুন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা শেখ হাসিনার একান্ত অবদানে ০৬/০৭/২০২২ খ্রিঃ মাদরাসাটি এমপিও ভুক্ত হয়। প্রতিষ্ঠানটি সহ শিক্ষা ও সম্পূর্ণ রাজনীতি মুক্ত। প্রতিষ্ঠানটি গড়ে ওঠায় এলাকায় সামাজিক অবক্ষয়ের উন্নয়ন ও শিক্ষার আলোয় আলোচিত হয়েছে।