• gazihamidm118982@gmail.com
  • ০১৭২১৭২৯৩২৬

গাজী আব্দুল হামিদ মডেল (একাডেমী) দাখিল মাদ্রাসা

ঘোলা,শ্যামনগর,সাতক্ষীরা

স্থাপিতঃ ১৯৯৪ ইআইআইএন নংঃ১১৮৯৮২ মাদ্রাসা কোডঃ ১৯০৬১

অধ্যক্ষের বাণী

মোহাম্মদ আশরাফ হোসাইন

সুপার

গাজী আব্দুল হামিদ মডেল (একাডেমী) দাখিল মাদ্রাসা

" পড় তোমার প্রভুর নামে” লেখাপড়া তথা শিক্ষা মানব জাতির জন্য স্রষ্টা প্রদত্ত উপহার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা দ্বারাই পরিবার, সমাজ, দেশ উন্নতি লাভ করে। চলমান বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশপ্রেমিক, নৈতিকতা ও আধুনিক তথা বৈশ্বিক নাগরিক গড়ে তোলা বর্তমান সরকারের শিক্ষার রূপরেখা। সে লক্ষ্যেই আমরা "গাজী আব্দুল হামিদ মডেল (একাডেমী) দাখিল মাদ্রাসা শিক্ষা পরিবার কাজ করে যাচ্ছি।
পিছিয়ে পড়া জনপদ নদী ভাঙ্গন অধ্যুষিত এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বারবার নির্বাচত ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ সাহের কর্তৃক প্রতিষ্ঠিত এ বিদ্যাপিঠ, এ জনপদের বাতিঘর। সুষ্ঠু ম্যানেজিং কমিটি, দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষা যেমন এগিয়ে যাচ্ছে আমরাও তার কোনদিক থেকে পিছিয়ে নেই। শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানে আমরা বদ্ধপরিকর।
মাদ্রাসাটি সহশিক্ষা, সাংস্কৃতিক, খেলাধুলা, শিক্ষা সফর সহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তাল মিলিয়ে যাবে ইনশাআল্লাহ । যার চাহিদা অনুযায়ী দেশ সেরা প্রতিষ্ঠানের কাতারে এগিয়ে যাবে, এমনটাই আমাদের প্রত্যাশা ।